দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইচএসসি ও সমমান পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে এবং পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) আলিম বিভাগের ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন রানীক্ষার সৈয়দ ইমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।
প্রশাসন জানায়, মো. মনির হোসেন কেন্দ্রের বাইরে থেকে উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন। কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ঘটনায় পরীক্ষাকক্ষে দায়িত্বে থাকা আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। নকলের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
যে আই